রোজদিন ডেস্ক: বিশ্বকাপের আসর থেকে মঙ্গলবারের রুদ্ধশ্বাস খেলায় বিদায় নিয়েছে ফ্রান্স। এর জেরে ওই দেশে ব্যাপক গোলমাল বাধে। প্যারিস ও লিওঁ সহ একাধিক শহরে পুলিশের সঙ্গে ক্রীড়া প্রেমীদের সংঘর্ষ বাধে। শুধু প্যরিসেই গোলমালের দায়ে ১৪১ জন কে গ্রেফতার করে পুলিশ। সব মিলিয়ে গ্রেফতার হয়েছেন ১৬০ জনের বেশি।
ফ্রান্স পরাজিত হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে তাঁরা পুলিশ, জরুরি পরিসেবা কর্মীদের নিশানা করে আতসবাজির মর্টার ছোঁড়েন।
এতে কেউ গুরুতর আহত না হলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধরপাকর করে। হামলাকারীরা সকলেই বয়েসে তরুণ বলে জানা গেছে।
ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারায় তাঁরা হতাশ হয়ে এই সব হামলা করেন।

Be the first to comment