মুখ্যমন্ত্রীর জনতার দরবারে কামদুনির নির্যাতিতার বিচারের দাবি তে পরিবার

Spread the love

রোজদিন ডেস্ক: তের বছর আগে গণধর্ষণের শিকার হয়েছিলেন কামদুনির কলেজ ছাত্রী। বাড়ি ফেরার পথে দুষ্কৃতি রা তরুণীকে নৃশংস অত্যাচার করে হত্যা করে। এই ভয়ঙ্কর ঘটনায় রাজ্যব্যাপী তোলপাড় ওঠে। নিম্ন আদালতে অভিযুক্তদের কঠোর সাজা হলেও পরে উচ্চ আদালতে তা কমে, একজন বেকসুর মুক্তি পায়৷ এর প্রতিবাদে রাজ্যে বিভিন্ন মহল ক্ষোভে ফেটে পড়লেও প্রাক্তন সরকার কর্ণপাত করেনি বলে অভিযোগ ওঠে। কন্যার এমন নৃশংস ধর্ষণ, খুনের বিচারের দাবিতে বুধবার কামদুনি র নির্যাতিতার শোকার্ত পরিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে আর্জি জানান। তাঁদের সঙ্গে কামদুনি আন্দোলনের দুই পরিচিত মুখ মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল ছিলেন। তাঁরা নির্যাতিতার ছোটবেলা থেকে বন্ধু ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কামদুনি গেলে বাল্যবন্ধুর নৃশংস ধর্ষণ, হত্যার বিচার চাইলে তিনি তাঁদের মাওবাদী, সিপিএম ইত্যাদি বলে দাগিয়ে দেন। তাঁরা এখন ও বিচারের দাবি থেকে সরেন নি, লড়াই চালাচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*