রোজদিন ডেস্ক: নয়ডায় এক বহুতলে বুধবার বিধ্বংসী আগুনে দু জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান।
ই ভি ব্যাটারি চার্জ দেওয়ার সময় আগুন লাগে বলে পুলিশের প্রাথমিক অনুমান। বহতলের নীচে বৈদ্যুতিক গাড়িতে চার্জ দেওয়ার সময় স্ফুলিঙ্গ ছিটকে আশাপাশের গাড়ি গুলিতে আগুন লাগে। ক্রমে তা বিধ্বংসী রূপ ধরে পাঁচ তলা এই বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে শ্বাসরুদ্ধ হয়ে দুজন প্রাণ হারান। পুলিশ, দমকল অন্য বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ আবাসনের মালিকের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছে।

Be the first to comment