সই জাল মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট (High Court)

Spread the love

প্রতিবেদন: বিধানসভায় সই জাল অভিযোগ সংক্রান্ত একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগামী একমাস গ্রেফতারি-সহ কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। শুক্রবার ওই মামলার অন্তর্বর্তী আদেশে মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের (High Court) বিচারপতি কৌশিক চন্দ। তবে হাইকোর্টের নির্দেশ, এই সময়ের মধ্যে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে ডায়মন্ড হারবারের সাংসদকে। আগামী ২৩ জুলাই মামলার পরবর্তী শুনানি হতে পারে। সই জাল-কাণ্ডের সূত্রপাত বিধানসভার ভোটের ফল ঘোষণার পর। গত ৬ মে বিধায়কদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। এরপর বিধানসভার স্পিকারের কাছে এই সংক্রান্ত যে চিঠি জমা দেওয়া হয় সেখানে অনেক তৃণমূল বিধায়কদের সই জাল করা হয় বলে অভিযোগ। এই নিয়েই অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সেই মামলাতেই এবার অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*