জলপাইগুড়িতে (Jalpaiguri) এক পরিবারের তিন জনের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাটে এক পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের খবর, পরকীয়ার জেরে এই পরপর মৃত্যু বলে পুলিশের অনুমান।
বানারহাটের বিমল রায়ের (৪৫) সন্দেহ ছিল তাঁর স্ত্রী চুমকির (৩৬) সঙ্গে ভাই সনাতনের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। এই নিয়ে দীর্ঘদিন তাঁদের অশান্তি চলছিল। অতি সম্প্রতি স্ত্রী চুমকি বাড়ি থেকে বেরোলে বিমল তাঁকে অনুসরণ করেন। দীর্ঘক্ষণ কেউই বাড়ি ফেরেননি। পরে বিমল তাঁদের সন্তানকে ভয়েস মেসেজে জানান, তিনি চুমকিকে হত্যা করে আত্মঘাতী হতে যাচ্ছেন।
খবর পেয়ে পুলিশ তল্লাশিতে নেমে প্রথমে মোরাঘাট জঙ্গলের মধুবনি সেতুর কাছে চুমকির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে৷ পরদিন জঙ্গল থেকেই বিমলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর ২৪ ঘণ্টা না যেতেই তাঁর ভাই সনাতনের মৃতদেহ রাঙাতি শ্মশানের কাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়।
এক পরিবারের তিনজনের এই অস্বাভাবিক মৃত্যুর মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। বাবা, মা, কাকাকে হারিয়ে বাকরুদ্ধ পুত্র বিরাজ।
পুলিশ তদন্ত করছে। সনাতনের সঙ্গে চুমকির সম্পর্ক নিয়ে একাধিকবার সালিশি সভা হলেও সমস্যা মেটেনি বলে স্থানীয় সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*