মুর্শিদাবাদে নিহত বেড়ে পাঁচ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে আজ সকালের ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল পাঁচ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ব্যক্ত করে বলেন, এই শোক লাঘব করার কোন ভাষা নেই। নিহত ও আহতদের পরিবারকে সরকার সর্বতোভাবে সহায়তা করবে। জেলাশাসক, পুলিশ সুপার ঘটনাস্থলে আছেন। এই ঘটনায় দোষী যারা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন ও গাফিলতি হলে তা ক্ষমার অযোগ্য বলে তিনি জানিয়ে দেন।
পুলিশ সূত্রে প্রকাশ, এই মর্মান্তিক দুর্ঘটনায় পরে হাসপাতালে আরও দুই পড়ুয়ার মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ।
সকালেই ঘটনাস্থলে চলে গেছিলেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনিও এই মর্মান্তিক ঘটনায় গাফিলতির অভিযোগ তুলে দোষীর শাস্তি দাবি করেন।
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল পৃথকভাবে শিশু পড়ুয়াদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
এই ঘটনায় গেটম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সহ দুজন সাসপেন্ড হয়েছেন।
গেটম্যান মদ্যপ ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ কিভাবে তিনি আর একটি ট্রেন আসার আগেই গেট খুলে দিলেন, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। রেল কর্তৃপক্ষ, পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*