কর্ণাটকে স্ত্রী, দুই কন্যাকে হত্যা করে আত্মঘাতী স্বামী

Spread the love

রোজদিন ডেস্ক: কর্ণাটকের মাইসুরুতে এক ব্যক্তি তাঁর স্ত্রী, দুই কন্যাকে খুন করে আত্মঘাতী হয়েছেন।কেন তিনি এই কাজ করলেন তা নিয়ে তদন্ত হচ্ছে।
পুলিশ জানায়, হরিশ ( ৪৯) তাঁর স্ত্রী নিশ্চিতা (৩৬), দুই কন্যা নেক্ষা (১৩) ও রক্ষা (৬)কে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি নিজেও আত্মঘাতী হন। দোতলার এক ঘরে তাঁর ঝুলন্ত দেহ মেলে।
মর্মান্তিক এই ঘটনায় এলাকাবাসী স্তম্ভিত।
সুইসাইড নোটে হরিশ তাঁর বেশ কিছু শেষ ইচ্ছার কথা লিখে গেছেন। সপরিবারে এই চরম পথ তিনি কেন নিলেন তা নিয়ে তদন্ত চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*