কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে রভনিত সিং বিট্টু পদত্যাগ করলেন

Spread the love

রোজদিন ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে রভনিত সিং বিট্টু শুক্রবার পদত্যাগ করেন।রাজ্যসভার সাংসদ হিসাবে গত জুন মাসেই তাঁর কার্যকাল শেষ হয়ে গেছিল।
আগামী বছর পঞ্জাব বিধান সভার গুরুত্বপূর্ণ নির্বাচনে তিনি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে রাজনৈতিক মহল মনে করেন। পঞ্জাবে ক্ষমতাসীন
আপ সরকারকে গদিচ্যুত করতে বিজেপি এবার সর্বশক্তি নিয়োগ করবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
কেন্দ্রে মন্ত্রীর দায়িত্ব তাঁকে দেওয়ার জন্য তিনি সমাজ মাধ্যমে রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
পঞ্জাবের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং এর পৌত্র রভনিত সিং বিট্টু গত ২০২৪ সালে বিজেপি তে যোগ দেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*