অস্ত্র আইনে ফের গ্রেফতার বেলেঘাটার কুখ্যাত দূষ্কৃতী রাজু নস্কর

Spread the love

প্রতিবেদন: ফের পুলিশের জালে পেশায় প্রোমোটার ও বেলেঘাটা অঞ্চলের কুখ্যাত দূষ্কৃতী রাজু নস্কর। মঙ্গলবার বেশি রাতে তাঁকে গ্রেপ্তার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। রাজুর বিরুদ্ধে বেলেঘাটা-সহ বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রয়েছে। বেলেঘাটা অঞ্চলে প্রোমোটার ও ব‌্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি, ভয় দেখানো, মারধর ও খুনের চেষ্টার মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিধানসভা ভোটের আগে বেলেঘাটার এক ব‌্যক্তিকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল রাজুকে। কিন্তু সেই মামলায় জামিন পেয়ে যায় রাজু। তারপর তাকে এলাকায় খুব একটা দেখা যায়নি। যদিও অভিযোগ, গোপন ডেরাতে বসেই ফোনে ফোনে সে তোলাবাজি চালিয়ে যাচ্ছিল। চলছিল হুমকিও। এরপরই মঙ্গলবার বেশি রাতে রাজুকে গ্রেফতার করল পুলিশ। গত কয়েক বছরে বেলেঘাটায় স্থানীয় স্তরে তৃণমূল নেতা বলেই পরিচিত হয়ে উঠেছিলেন রাজু। যদিও বেলেঘাটায় বাম আমলে তাকে বামেদের সঙ্গে ওঠাবসা করতেই দেখা যেত বলেই স্থানীয়দের দাবি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*