ইডি দফতরে মদন মিত্র

Spread the love

রোজদিন ডেস্ক : 
পুর নিয়োগ দুর্নীতি মামলায় তলব পেয়ে আজ সল্টলেকের ইডি দফতরে এলেন বিধায়ক মদন মিত্র। দুপুর ১১ টা থেকে ১২ টার মধ্যে তাঁকে আসতে বলা হয়েছিল। আজ ১২ টার আগেই সেখানে পৌঁছে যান তিনি। গত সপ্তাহে তাঁর দুই পুত্র স্বরূপ ও শুভরূপ, স্ত্রী অর্চনা মিত্র ইডি দফতরে হাজিরা দিয়ে গেছেন। দীর্ঘ ক্ষণ তাঁদের জেরা করেন ই ডি র আধিকারিকরা।
স্ত্রী, দুই পুত্রকে ইডি তলব করার পরদিনই ঋতব্রত পন্থী তৃণমূল শিবিরে যোগ দেন প্রথম থেকে মমতা ব্যানার্জির সঙ্গে থাকা মদন মিত্র। তবে তাঁকেও ডেকেছে ইডি। তিনি সর্বতোভাবে সহায়তা করবেন বলে জানান৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*