১০টা

Spread the love
  1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন সাংসদ শতাব্দী রায়। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন সাংসদ জুন মালিয়া
  2. মুখ্যমন্ত্রীর উপর হামলার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শুভেন্দুর পিতা তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। তিনি বলেন, “বাংলার স্বার্থে ওকে রক্ষা করুন।” একইসঙ্গে পুলিশের প্রশংসা করে তাঁর বক্তব্য, “যারা এসব চক্রান্ত করছে, সেই চক্রান্ত বেশিদিন টিকবে বলে আমার মনে হয় না।”
  3. পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাত আটটা নাগাদ জঙ্গি সন্দেহে ধৃত হামিম মণ্ডলকে বর্ধমান থানা থেকে কলকাতা নিয়ে গেল এসটিএফ।
  4. টুলু মণ্ডলের দাদার বাড়িতে এলেন অ্যাডিশনাল এসপি, সঙ্গে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। শুক্রবার দুপুর থেকে প্রায় ২ ঘণ্টা আগে সিউড়ি থানার আইসির নেতৃত্বে তল্লাশি শুরু হয়েছিল এখানে । সিউড়ির মাদ্রাসা রোডের বাড়িতে চলছে এই তল্লাশি
  5. নদিয়া জেলা পরিষদের সভাধিপতি পদে  প্রণতি বিশ্বাসের নাম ঘোষণা করল বিজেপি। শুক্রবার কৃষ্ণনগরের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার।
  6. গেঞ্জির কারখানায় বয়লার ফেটে দুর্ঘটনা দত্তপুকুরের তালধারিয়ায়। বয়লার ফেটে একজন মারা গিয়েছেন, জখম হয়েছেন একজন। মৃত ব্যক্তির নাম সঞ্জয় সামন্ত (৫৫)।
  7. বাস ছাড়ার টাইম নিয়ে গন্ডগোলের জের। দুই বেসরকারি বাসের কর্মীদের মধ্যে হাতাহাতি। তাতেই অস্বাভাবিক মৃত্যু এক বাসকর্মীর। মৃতের নাম গৌতম রায় (৫৫)। বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ডের ঘটনা।
  8. পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে শাবল দিয়ে আঘাতের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুক্রবার সকালে শ্যামপুর থানার ডিহিমন্ডল ঘাট এলাকার বানিয়া খাঁ পাড়ায়। আহত মহিলার নাম জুমান্তান বিবি (২৮)। অভিযুক্ত স্বামী ফিরোজ আলিকে গ্রেপ্তার করেছে শ্যামপুর থানার পুলিশ।
  9. কারাকোরাম পর্বতমালার ৮,০৪৭ মিটার উচ্চ ব্রড পিকে তুষারধসের পর থেকে নির্মল পুরজা-সহ মোট ১০ জন পর্বতারোহীর খোঁজ মিলছে না।
  10. অজ্ঞাতপরিচয়ের গুলি এসে বিঁধল কুখ্যাত গ্যাংস্টার জ়ুবেইর বালোচের দেহে। পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার ও বর্তমানে কারাবন্দি উজ়েইর বালোচের ভাই তিনি। জ়ুবেইরকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে করাচির লিয়ারি এলাকায়। গুরুতর আহত অবস্থায় করাচির সিভিল হাসপাতালে চিকিৎসাধীন জ়ুবেইর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*