মন্দিরবাজারে বাস দুর্ঘটনায় নিহত কন্ডাকটর

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added
Spread the love

রোজদিন ডেস্ক : 
গতকাল বি টি রোডের মর্মস্পর্শী দুর্ঘটনার রেশ না মিলতেই আজ সকালে দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজারে দুর্ঘটনায় প্রাণ হারালেন একটি বেসরকারি বাসের কন্ডাকটর। বেহাল রাস্তায় বাসটি উলটে বহু যাত্রী ও আহত হন। পুলিশ সূত্রে প্রকাশ, ঢোলাহাট থেকে লক্ষ্মীকান্তপুরগামী বাসটির চালক বিপরীত দিক দিয়ে আসা একটি দুধ বোঝাই পিক আপ ভ্যানকে পাশ কাটাতে যান। ভাঙাচোরা রাস্তার জন্য তা ভারসাম্য রাখতে না পেরে উলটে যায়।যাত্রীদের আর্তনাদে স্থানীয় মানুষজন এসে দ্রুত উদ্ধারে নামেন।খবর পেয়ে পুলিশ, উদ্ধারকারীরা আসেন।ঘটনা স্থলেই কন্ডাকটর খোকন সর্দার (৫৭) প্রাণ হারান। দীর্ঘদিন ধরে ওই রুটে কাজের সুবাদে এলাকায় পরিচিত, জনপ্রিয় ছিলেন। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে বাস কর্মী-সহ স্থানীয় মানুষও শোকগ্রস্ত হয়েছেন। রামগঙ্গা রোডের ওই রাস্তা বহুদিন ধরেই বেহাল বলে তাঁদের অভিযোগ।
দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।।
প্রসঙ্গত, গতকাল সকালে বরানগরে ট্রাকের ধাক্কা প্রাণ কেড়ে নেয় দুই ফুটফুটে খুদে পড়ুয়ার। এলাকায় এখনও গভীর শোকের ছায়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*