পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. দেশ জুড়ে চালু হলো ‘নেশা মুক্ত যুবসমাজ’ সংকল্প অভিযান। রবিবার এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘বিকশিত ভারত তৈরি করতে সাহায্য করছে তরুণরা। সেই কারণে সকলকে নেশা ছাড়তে হবে। স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হয়েছে। নেশামুক্তির জন্য ১০০টি পদক্ষেপ নেওয়া হবে।’
  2. শ্রাবণী মেলা দেখতে হুগলির তারকেশ্বরে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার সপরিবারে তারকেশ্বর মন্দিরে পুজোও দিয়েছেন তিনি।
  3. রাজস্থানের বিকানির থেকে উদ্ধার হল বিপুল অস্ত্রশস্ত্র। সঙ্গে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আন্তর্জাতিক বাজারে এর আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা।
  4. রাস্তায় বালি, পাথর ফেলে রাখা নিয়ে কড়া বার্তা দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ‘রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে এ বার থেকে ফাইন দিতে হবে।
  5. ভাঙড়ে আইএসএফ কর্মী খুন। শনিবার রাতে ভাঙড়ের মাধবপুর থানার বেলিয়াডাঙা গ্রামে এই ঘটনা ঘটে। মৃতের নাম আতাবুদ্দিন মোল্লা (৪৫)। পরিবারের অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে আতাবুদ্দিনকে। গোলাম সরোয়ার মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ। তবে এই ঘটনায় রাজনীতির রং নেই বলেই দাবি পরিবারের।
  6. রবিবার কলকাতায় একটি সাংবাদিক বৈঠকে তসলিমা বলেন, ‘শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে। কারণ, আমি জয়কে ডেকেছিলাম।’
  7. পড়াশোনা নিয়ে বকাবকি। বাড়ি ছেড়ে রাজস্থানে গেলেন দুই স্কুলছাত্রী। এক মাস পর তাঁর উদ্ধার করল বর্ধমান জিআরপি।
  8. হাওড়ার পিলখানার কাছে হামিম মণ্ডলের একটি দোকানের হদিশ পেয়েছেন তদন্তকারী অফিসাররা। ওই দোকানে বারকোড, প্রিন্টিং, স্মার্ট আইডি কার্ড তৈরির কাজ হত।
  9. বিজেপি নেতাকে লক্ষ্য করে একাধিক গুলি। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতা সুজন গড়াই।
  10. বজবজ-শিয়ালদহ শাখার নুঙ্গি রেলস্টেশনের প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১০০ থেকে ১৫০টি দোকান ভেঙে ফেলা হয়েছে বলে দাবি।
  11. মা ফ্লাইওভারে চিনা মাঞ্জায় গুরুতর জখম কলকাতার স্কুল শিক্ষিকা। তাঁর নাম এশা মণ্ডল।
  12. অটোর পারমিট দেওয়া নিয়ে ইউনিয়নের দুই গোষ্ঠীর বিবাদের জের। বাঘাযতীন-রানিকুঠি রুটে অটো চলাচল বন্ধ। ইউনিয়নের দুই গোষ্ঠীর ভূমিকায় বচসা ও ধাক্কাধাক্কি।
  13. মডেল মাহিকা শর্মার সঙ্গে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে পুজো দিলেন ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া। রবিবার অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে গিয়ে ‘সুপ্রভাতম সেবা’-য় অংশ নেন তাঁরা।
  14. ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে একটি যাত্রিবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত কমপক্ষে পাঁচ। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন যাত্রী।
  15. রাশিয়ার কিইভে ভয়াবহ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মৃত কমপক্ষে ৯। এ ছাড়াও, গুরুতর জখম বহু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*