রোজদিন ডেস্ক :
আবারো আগের মত কলকাতা বইমেলায় আসতে চান তসলিমা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গতকাল রবীন্দ্রসদনে জানিয়েছেন তসলিমা বারবার আসুন কলকাতায়, রাজ্যে, তাঁকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাঁর। তাই কলকাতা বইমেলায় এবার তসলিমা যে আসছেনই সে কথা নিশ্চিত ভাবে বলা যায়। রবিবার ২ আগস্ট বাংলা একাডেমিতে এক সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি হয়ে তসলিমা বলেন, আবারো আগের মত বইয়ের স্টলে বসে পাঠকদের সঙ্গে মিলিত হতে চান তিনি। ঠিক আগের মত স্টলে স্টলে ঘুরতে চান তিনি। দীর্ঘ দুই দশক পর তসলিমা কলকাতা বইমেলায় আসবেন, অথচ নতুন বই প্রকাশিত হবে না তা আবার হয় নাকি? এ বিষয়ে প্রশ্ন করা হলে, তসলিমার শুভাকাঙ্ক্ষী লেখক সমাজকর্মী মোহিত রায় বলেন, নিশ্চয়ই আপনারা তসলিমার লেখা নতুন বই পেতে চলেছেন বইমেলায়।

Be the first to comment