জয় গোস্বামীকে অপমান করা মানে আমাকে অপমান করা : তসলিমা নাসরিন

Spread the love

পিয়ালী : 

রবিবাসরীয় অপরাহ্নে বাংলা একাডেমিতে মুখোমুখি তসলিমা। প্রথম প্রশ্নই হল, জয় গোস্বামীকে নিয়ে। প্রসঙ্গত, এর আগের দিনই অর্থাৎ শনিবার পয়লা আগস্ট, রবীন্দ্রসদনে এক অনুষ্ঠানে ছিলেন তসলিমা নাসরিন। সেখানে উপস্থিত কবি জয় গোস্বামীকে মঞ্চে আসার আহ্বান জানান তসলিমা। কিন্তু দর্শক শ্রোতার একাংশের আপত্তিতে জয় কোন কথা না বলে মঞ্চ থেকে নেমে যান। এ বিষয়ে প্রশ্নের উত্তরে তসলিমা বলেন, আমার খারাপ লেগেছে কারণ শুধু জয়কে অপমান করা হয়নি। আমাকেও অপমান করা হয়েছে। কারণ আমিই জয়কে ডেকেছিলাম আমি ভাষণে বাকস্বাধীনতার কথাই বলেছি, আমাদের ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু সবাইকে কথা বলতে দিতে হবে।

সাংবাদিকরা প্রশ্ন করেন এ বিষয়ে তাঁর জয় গোস্বামীর সঙ্গে কথা হয়েছে কিনা। তসলিমা উত্তর দেন আজ বা কাল যাব তার বাড়ি, তাঁর সঙ্গে কথা বলতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*