১০টা

Spread the love
  1. হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি, পান, সিগারেট, গুটখা-সহ কোনও নেশার দ্রব্যের দোকানের অনুমতি দেওয়া হবে না। রবিবার এমনটাই জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
  2. বিধায়ক অম্লান ভাদুড়ি ফেসবুক পোস্ট ও সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন যে, তাঁর নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় মোটা অঙ্কের তোলাবাজি চলছে এবং এই বিষয়ে তাঁর কাছে নির্দিষ্ট খবরও রয়েছে। দলের মধ্যে এই কারণে গোষ্ঠী কোন্দল তৈরি হলে তা শীর্ষ নেতৃত্বকেই মেটাতে হবে বলে সতর্ক করেছেন তিনি।
  3. তসলিমার প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি জয় গোস্বামী স্পষ্ট বলেছেন লেখিকা ডাকলে তিনি আবারও যাবেন।
  4. পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এলাকার কেলেঘাই নদীর জল বেড়ে জলমগ্ন হয়ে পড়েছে এলাকা। এলাকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করেন রাজ্যের সেচমন্ত্রী অরূপকুমার দাস।
  5. দিল্লিতে নির্দল সাংসদ পাপ্পু যাদবের বাসভবনে সাংবাদিক সম্মেলনের সময়ে অতর্কিতে হামলার অভিযোগ। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে একদল ব্যক্তি যাদবের মুখোমুখি হলে তাঁর সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
  6. পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয় ইফাজুল হকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
  7. বাঁকুড়ার পাত্রসায়েরের দাপুটে তৃণমূল নেতা সুব্রত দত্তকে হাফপ্যান্ট পরিয়ে এলাকায় ঘোরাল পুলিশ। এক নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটে যোগসাজস ও মৃতার পরিবারকে অভিযোগ করতে বাধা দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার রাতে সুব্রত ওরফে গোপেকে গ্রেপ্তার করা হয়েছিল।
  8.  টাকা ফেরতের দাবিতে সমবায় সমিতিতে ফের তালা। ম্যানেজার-ক্যাশিয়ারের বাড়িতে বিক্ষোভ দেখালেন আমানতকারীরা। ঘটনাটি পূর্ব বর্ধমানের ভাতাড়ের গ্রামডিহি এলাকার সাহেবগঞ্জ ২ নম্বর এসকেইউএস লিমিটেড সমবায় সমিতির।
  9. রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বড় সাফল্য দুর্গাপুরের শরণ্যা গুপ্তর। সম্প্রতি জলপাইগুড়িতে আয়োজিত হয়েছিল রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ১৩ থেকে ১৫ বছর বয়স বিভাগে সিঙ্গেলস এবং ডাবলস— দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে শরণ্যা।
  10. ব্রড পিক (৮০৫১ মিটার) অভিযানে গিয়ে ভয়াবহ তুষারধসের মুখে পড়ে নিখোঁজ হয়ে যাওয়া বিখ্যাত নেপালি পর্বতারোহী এবং ব্রিটিশ রয়্যাল ফোর্সের প্রাক্তন সদস্য নির্মল পূরজার দেহ অবশেষে মিলল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*