রোজদিন ডেস্ক :
রাজ্যে এই প্রথম সরকারি উদ্যোগে আর জি করের নির্যাতিতার স্মরণে নীরবতা পালন করলেন সব সরকারি স্বাস্থ্য কেন্দ্র ও প্রতিষ্ঠানের কর্মীরা। দু বছর আগে এই দিনে আর জি করে নৃশংস ভাবে ধর্ষিতা হয়ে খুন হয়েছিলেন মেধাবী ওই তরুণী চিকিৎসক। যার প্রকৃত রহস্য এখন ও উদঘাটিত হয়নি। রাজ্যে নতুন সরকার আসার পর ফের তা নতুন করে তদন্ত শুরু হয়েছে।
আজ সকাল এপারটায় স্বাস্থ্য ভবন, আর জি কর সহ রাজ্যের সব সরকারি স্বাস্থ্য কেন্দ্র, প্রতিষ্ঠানে দু মিনিটের জন্য নীরবতা পালন করে অভয়াকে শ্রদ্ধা জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখার্জি স্বাস্থ্য ভবনে এই কর্মসূচি পালন করেন। তাঁর সঙ্গে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবিতে আন্দোলনে উত্তাল হয়েছিল চিকিৎসক মহল। যদিও তিনি এখন ও স্বপদেই বহাল আছেন। যা নিয়ে প্রশ্ন তুলেছেন অভয়ার বিধায়ক মা-ও।
আজ অভয়ার স্মরণে পানিহাটির এক অনুষ্ঠানে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, অভয়া হত্যা ও তাঁর ওপর নৃশংস অত্যাচার নিয়ে দফতর নিজের মত করে তদন্ত করবে। সিবিআই-কে সেই রিপোর্ট দেওয়া হবে।
অভয়াকে নিয়ে আমজনতার বেদনা, বিষাদ এখনও অম্লান। সকলেই প্রকৃত সত্য জানতে চান।

Be the first to comment