- আজ ৯ অগাস্ট, ভারত ছাড় আন্দোলনের বর্ষপূর্তি, সোশ্যাল মিডিয়ায় ওই দিনটিকে।স্মরণ করে শহিদদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- আজ ৯ অগাস্ট, রাজ্য জুড়ে আরজি করের অভয়ার স্মৃতিতে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্মরণ করা হচ্ছে তাঁকে।
- আরজি করের নির্যাতিতার স্মরণে নীরবতা পালন করা হল সব সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও প্রতিষ্ঠানে।
- অভয়া কাণ্ড নিয়ে এবার আলাদা করে অনুসন্ধান করবে রাজ্যের স্বাস্থ্য দফতর, জানালেন স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
- জাতীয় ও রাজ্য সড়কে আর চালানো যাবে না টোটো। পুলিশকে নিয়মিত অভিযানের কড়া নির্দেশ পরিবহণ দফতরের
- এই নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পরিবহণ দফতরের প্রধান সচিব ডঃ রবিন্দর সিংয়ের।
- “…মানুষ চিনতে এত ভুল করলাম!! এনসিপিআই সাংসদ কাকলির পোস্টে জল্পনা তুঙ্গে। একটু পরেই আবার বদলে গেল পোস্ট!!!
- স্বাধীনতা সংগ্রামের অজানা বীরদের কথা জানতে আরও গবেষণার প্রয়োজন, বললেন রাজ্যপাল আরএন রবি।
- শনিবার থেকে লোকভবনে শুরু হওয়া সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল, শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনে এ কথা বলেন রাজ্যপাল।
- মোহন ভাগবতের কানাডা সফর, বিরোধিতার আওয়াজ উঠল কানাডা থেকেই।
- শিল্পায়নে নজর রাজ্য সরকারের, রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, দাবি বিজেপি নেতা ও সাংসদ শমীক ভট্টাচার্যের।
- অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে শনিবার রাতে বাড়ি ফিরলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

Be the first to comment