প্রতিবেদন: নির্বাচনের পর তৃণমূল ত্যাগ করে এনসিপিআই। কিন্তু এখন এনসিপিআইতেও নানা সমস্যা। ওই দলকে এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেননি স্পিকার। খাতায় কলমে ২০ জন এখনও তৃণমূল। এনডিএ-এ পাশে থাকার ঘোষণা করেও বিপাকে তারা। তাতে বেঁকে বসেছেন মুর্শিদাবাদের তিন সাংসদ। তারা আবার এনডিএতে যাবেন না। সবমিলিয়ে চূড়ান্ত টানাপোড়েন। এই আবহে শনিবার রাতে বারাসতের এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ফেসবুক পোস্টে তুমুল জল্পনা ছড়াল রাজ্য রাজনীতিতে। প্রথমে তিনি লেখেন, “মানুষ চিনতে এত ভুল করলাম!! একটাই তো জীবন, জীবনটা প্রায় ধ্বংস হয়ে গেছিল।” কার উদ্দেশ্যে, কেন এই পোস্ট তা নিয়ে জল্পনা ছড়ায়। কিছুক্ষণ পরেই অবশ্য কিছুটা শুধরে নিয়ে সাংসদ লেখেন, “চল্লিশ বছর ধরে মানুষ চিনতে এত ভুল করলাম!! একটাই তো জীবন, জীবনটা প্রায় ধ্বংস হয়ে গেছিল”। নতুন পোস্টে দেখা গেল তিনি আগের পোস্টের লেখার আগে “চল্লিশ বছর ধরে” কথাটি জুড়ে দিয়েছেন। নতুন পোস্ট সামনে আসতে অবশ্য জল্পনা কিছুটা কমেছে। কিন্তু কেন এমন হল? সাংসদ অবশ্য এর কোনও উত্তর দেননি। তবে ঘনিষ্ঠ মহলে নাকি “টাইপিং মিসটেক” বলেই দাবি করেছেন বারাসতের সাংসদ।

Be the first to comment