রোজদিন ডেস্ক :
জরুরি অবস্থার সময় গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন তাঁরা। গণতন্ত্রের জন্য সেই সাহসী সেনানীদের আজ নবান্নে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈদিক মন্ত্র পাঠ করে, তাঁদের ওপর পুষ্পবৃষ্টি করে তাঁদের স্বাগত জানান তিনি। বলেন, ১৯৭৫ সালের জরুরি অবস্থা জারির পর যে পরিস্থিতি হয়েছিল, তাকে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বলা যায়। ওই সময় সারা দেশ কারাগারে পরিণত হয়েছিল। মিসায় ত্রিশ হাজারের বেশি মানুষ জেলে গেছিলেন। আরএসএস, ভিএইচপি ইত্যাদি গণতন্ত্র প্রিয় সংগঠনকে
নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।
সেই ভয়ঙ্কর সময়ে যাঁরা চোখে চোখ রেখে লড়াই করেছিলেন, এমন তিনশো জনকে আজ তিনি অন্তর থেকে সম্মান জানান। তাঁদের মাসে দশ হাজার টাকা ভাতা দানের ঘোষণা করেন।
অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানের কথা আজ ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
জরুরি অবস্থার সময় প্রতিবাদী, কারাবন্দিদের লোকতন্ত্র সেনানী সম্মান জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেন, এমন সব সেনানীদের তাঁরা সম্মান জানাবেন।
উপস্থিত সেনানীরা মুখ্যমন্ত্রীর এই সম্মাননা পেয়ে রীতিমত আপ্লুত হন।

Be the first to comment