রোজদিন ডেস্ক :
সংসদের বাদল অধিবেশনের আজ শেষ দিনে লোকসভায় এলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই প্রথম বন্দে মাতরম গান দিয়ে সংসদের অধিবেশন শুরু হয়। এর ছটি স্তবক গাওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতুবি ঘোষণা করেন৷
ফলত অমিত শাহ সভায় এলেও কোন বক্তব্য রাখেননি। যন্তরমন্তরে আন্দোলন কারী পড়ুয়াদের ওপর পুলিশের আক্রমণ নিয়ে তাঁর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখান বিরোধীরা। তাঁর বিবৃতির দাবি নিয়ে উত্তাল হয় সংসদ। কিন্তু তিনি আসেননি। গতকাল অমিত শাহ সংসদে আসার কথা জানালেও বিরোধীদের মন ভেজেনি।
আজ সংসদের শেষ দিনে তিনি উপস্থিত হন।
আজও সকাল থেকে সংসদ চত্বর সরকারও বিরোধীদের বিক্ষোভ ও চাপান উতরে সরগরম ছিল।

Be the first to comment