কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর গৌতম ঘোষ (Goutam Ghosh)গ্রেফতার

Spread the love

রমিত সরকার নদীয়া :

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগে কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর গৌতম ঘোষকে ( Goutam Ghosh) গ্রেফতার করেছে পুলিশ। তিনি কৃষ্ণনগর শহরের অন্যতম ঐতিহ্যবাহী চাষাপাড়া বারোয়ারির ‘বুড়িমা’ জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক ছিলেন। সম্প্রতি তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

অভিযোগ, ‘বুড়িমা’র জগদ্ধাত্রী পুজোর গহনা চুরি এবং আর্থিক তছরুপের ঘটনায়ও গৌতম ঘোষের নাম জড়িয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তাঁকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি তোলাবাজি ও মারধরের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

গ্রেফতারের পর বিষয়টি নিয়ে কৃষ্ণনগর শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে গৌতম ঘোষের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটে থাকে। তিনি নিজে রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণেই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলেও মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি উজ্জ্বল বিশ্বাসের গ্রেফতারের কথাও উল্লেখ করেন।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে পুলিশি তদন্ত। অভিযোগগুলির প্রকৃত সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*