- উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশ, রাজস্থান, দিল্লি এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীরাও। বৈঠকে উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশের সীমান্তে টনস নদীর উপর প্রস্তাবিত একটি বড় বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে একটি চুক্তিতে সই করেন মু্খ্যমন্ত্রীরা।
- উপনির্বাচনে নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী করেছে চন্দ্রনাথের মা হাসিরানি রথকে। মঙ্গলবারই তিনি হলদিয়া মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- সাংবাদিকদের সামনে চন্দ্রনাথ রথের খুন নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “শুটার আর সুপারি যারা দিয়েছে, ৭ জন গ্রেফতার করা হয়েছে। আমার যতটুকু জানা আছে, ২ কোটি টাকা খরচ করা হয়েছে এই কাজ করার জন্য। আর টাকা সরবরাহের কাজ ভাইপো গ্যাং করেছে।”
- শুভেন্দু অধিকারী বলেন, “ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে যে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি নন্দীগ্রামের জেল খাটা, কেস খাওয়া প্রত্যেক নেতাকে এই প্রতিশ্রুতি দিতে চাই আপনাদের সসম্মানে দলগত মর্যাদা দিয়ে প্রতিষ্ঠিত করার কাজ আমার। মিথ্যে মামলা প্রত্যাহার করার দায়িত্ব আমার। সেই দায়িত্ব পালন করব। নন্দীগ্রামের অবহেলিত, অত্যাচারিত প্রত্যেকটি পরিবারের পেটে ভাত, মাথায় ছাদ…এ আমার অঙ্গীকার। এটা পূরণ করব।”
- বার বার বলা সত্ত্বেও কেন ৩৯ নম্বর ওয়ার্ডের ফুটপাথ দখল হয়ে রয়েছে, সেই প্রশ্ন তুলেছেন মন্ত্রী। কোথাও ফুটপাথ গাড়ি পার্ক করে রাখা হয়েছিল। কোথাও জিনিসপত্র রাখা হয়েছিল। সেগুলি দ্রুত খালি করার নির্দেশ দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- করণদিঘির প্রাক্তন বিধায়ক গৌতম পালকে লক্ষ্যে করে ডিম ছোঁড়ার অভিযোগ উঠল স্থানীয় মহিলাদের বিরুদ্ধে। মঙ্গলবার বিডিও অফিসে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে ঘিরে ধরেন মহিলারা। তার পরে প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয় বলে অভিযোগ।
- ইস্পাত কারখানায় ফার্নেস বিস্ফোরণে গুরুতর জখম ২ জন শ্রমিক। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমানের পালিতপুরের ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।
- দুর্গাপুজো, দীপাবলি তথা কালীপুজো এবং ছট- উৎসবের এই দীর্ঘ মরশুমে বাড়তি যাত্রীর চাপ সামলাতে ১০টি পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। হাওড়া, শিয়ালদহ, কলকাতা, আসানসোল থেকে রক্সৌল, পাটনা, সীতামারি, গোরক্ষপুর, মধুবনী এবং দিঘার রুটে চলবে এই স্পেশাল ট্রেনগুলি। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেনগুলি অক্টোবর থেকে নভেম্বরের শেষ পর্যন্ত অর্থাৎ পুজোর মরশুমে চলবে। যদিও এগুলির টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা পরে জানানো হবে।
- পুলিশ পরিচয় দিয়ে সোনার দোকানের কর্মীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ছিনতাই অভিযোগ উঠল মালদা শহরের বিনয় সরকার রোড এলাকায়।
- ভুয়ো ডিগ্রি দেখিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন নেওয়ার অভিযোগ। তার ভিত্তিতে ৫ ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল করলো রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তার সঙ্গে FIR করার জন্য সুপারিশ করা হয়েছে। চিঠি পাঠানো হয়েছে বিধাননগর দক্ষিণ থানাকে। যে পাঁচ জন ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিলের ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে ৩ জন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। এক জন করে উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের বাসিন্দা রয়েছেন।

Be the first to comment