রোজদিন ডেস্ক: বিহারের জামুই এ দুই নাবালক পড়ুয়া কে মারধর, শ্লীলতাহানি র ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।।দশম শ্রেণির দুই নাবালক – নাবালিকার সঙ্গে এই আচরণের তীব্র নিন্দা করে গর্জে উঠেছেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। সমাজ মাধ্যমে একে তিনি ভয়াবহ মন্তব্য করেন। একে অন্ধ পিতৃতন্ত্র মন্তব্য করে শাসক বিজেপি কে তুলোধুনো করেন তিনি।
বিহার মহিলা কমিশন ও স্বতঃপ্রণোদিত হয়ে স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্ট চেয়েছে বলে জানা যায়।
এই ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। সিট গঠন করে আরও অভিযুক্তদের খোঁজ চলছে।

Be the first to comment