রোজদিন ডেস্ক :
প্রখ্যাত অভিনেত্রী রানি মুখার্জির মা (Mother of Rani Mukherjee) কৃষ্ণা মুখার্জি (৭৫) আজ দুপুরে প্রয়াত হয়েছেন। একাধিক ছবিতে গান গাওয়া সহ বাংলা চলচ্চিত্র জগতে যুক্ত ছিলেন তিনি। মায়ের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন রানিও। মায়ের প্রয়াণে শোকস্তব্ধ তাঁদের পরিবার।
যশ রাজ ফিল্মস এর পক্ষে এক বিবৃতিতে বলা হয়, শোকের এই আবহে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য তাঁরা অনুরোধ করছেন।
মায়ের ইচ্ছা তেই চলচ্চিত্র জগতে এসেছিলেন রানি মুখার্জি, এমন কথা আগে জানিয়েছিলেন। উল্লেখ্য, প্রয়াত কৃষ্ণা মুখার্জি রাজ্যের নামী অভিনেত্রী দেবশ্রী রায়ের দিদি হন। তাঁর প্রয়াণে মুম্বাই, কলকাতায় সংশ্লিষ্ট পরিবারগুলিতে শোকের ছায়া নেমেছে।

Be the first to comment