Trinamool Leader’s wife এর রহস্য মৃত্যু, চাঞ্চল্য জামুড়িয়ায়

Dead woman lying on the floor under white cloth with focus on hand
Spread the love

রোজদিন ডেস্ক :

পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার দাপুটে তৃণমূল নেতার স্ত্রী (Trinamool Leader’s wife)-র অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। আজ সকালে তৃণমূল নেতা নরোত্তম মন্ডলের বাড়ি থেকে প্রতিবেশীরা ধোঁয়া বেরোতে দেখেন। সেখানে গিয়ে রহস্যজনক ভাবে তাঁর স্ত্রী পম্পা মন্ডলের (৩৮) অগ্নিদগ্ধ মৃতদেহ দেখতে পান। ওই সময় নরোত্তম মন্ডল বাড়িতে ছিলেন না। তাঁকে ফোন করে খবর দেওয়া হয়। স্থানীয় সূত্রের খবর, পান্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ নরোত্তম মন্ডলের সম্পত্তি প্রাক্তন সরকারের আমলে ফুলে ফেঁপে ওঠে। তাঁর বিরুদ্ধে বহু বেআইনি কার্যকলাপের অভিযোগও আছে। কি ভাবে তাঁর স্ত্রীর মৃত্যু হোল, তা জানতে পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা যায়। এলাকায় চাপা উত্তেজনা আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*