Purba Medinipur, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলেই খুদে পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক :
স্কুলে টিফিন খেয়ে খেলতে গিয়ে মর্মান্তিক ভাবে বিদুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালো তৃতীয় শ্রেণির খুদে পড়ুয়া। পুর্ব মেদিনীপুরের দেরিয়াচক প্রাথমিক স্কুলের পড়ুয়া মোশারফ আলি নায়েক (১০) বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়ে স্কুলের পাশের নালায় একটি মাছ দেখতে পায়। মনের আনন্দে মাছটি ধরতে গিয়েই বিদ্যুতের ছোবলে প্রাণ হারায়। ওখানে অবৈধ ভাবে হুকিং করে বিদ্যুতের টানা তার পাতা ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রধান শিক্ষক সুবীর কুমার বেরা কে ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, গৌর ভঞ্জ ও মনীন্দ্র ধাড়া ওখানে হুকিং করে বিদ্যুৎ নিয়েছিলেন। ঘটনার পরেই তাঁরা পলাতক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। গতকালের এই মর্মান্তিক ঘটনায় আজও এলাকায় গভীর শোক ও চাপা উত্তেজনা আছে। শোকস্তব্ধ স্কুলের শিক্ষক মহল, পড়ুয়ারাও। প্রাণবন্ত খুদে পড়ুয়ার এমন আকস্মিক মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*