রোজদিন ডেস্ক : রাজ্য সরকার কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্ত করা ও তথ্য যাচাই এর জন্য দশ দিন সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার কৃষি মন্ত্রী দুধকুমার মন্ডল এই কথা জানিয়ে বলেন, ভূয়ো উপভোক্তাদের বাদ দিয়ে তাঁরা প্রকৃত কৃষক দের সরকারি অনুদানের সুবিধা দেবেন।
আগে এক ই পরিবারের একাধিক জন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেলেও এখন সেই নিয়ম বদল হয়েছে।
কৃষি মন্ত্রী দুধকুমার মন্ডল বলেন,এখন থেকে পরিবারের এক জন ই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সুবিধা পাবেন।
অন্য সদস্যদের কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতায় আনা হবে। প্রকৃত উপভোক্তাদের সবাই কেই তা দেওয়া হবে।
সূত্রে র খবর, রাজ্যে এখন বৈধ কৃষকের সংখ্যা ১কোটি
১লক্ষ, ৯হাজার ৫৭১৷ এর মধ্যে প্রধানমন্ত্রী কিষাণের আওতায় প্রায় ৪০ লক্ষ কৃষক আছেন। বাকিদের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আনার চেষ্টা চলছে।

Be the first to comment