- পশ্চিমবঙ্গের পরিকাঠামো, বিনিয়োগ, কর্মসংস্থান, কাজের সুযোগ তৈরিতে কেন্দ্রীয় মন্ত্রকগুলিকে বিশেষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কলকাতায় অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। পশ্চিমবঙ্গে প্রায় ১.৪৭ লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রকল্প পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
- রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে মাত্র চার মাসেই ১৮০ একর জমি সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছে তারা। বিএসএফ-এর চাহিদা অনুযায়ী বাকি জমি খুব শিগগিরই দেওয়ার প্রক্রিয়া চলছে। জমি অধিগ্রহণ বাবদ ইতিমধ্যে প্রায় ৫০ কোটি টাকা জেলা প্রশাসনকে দিয়েছে বিএসএফ।
- স্কুল সার্ভিস কমিশন একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করল। ওবিসি সংরক্ষণের নিয়ম মেনে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
- জামাত-উল-মুজাহিদ্দিনের জঙ্গি মডিউলের খোঁজে পূর্ব বর্ধমান, ডায়মন্ড হারবার, দক্ষিণ দিনাজপুর-সহ মঙ্গলবার সকালেই রাজ্যের পাঁচ জায়গায় হানা এনআইএ-এর।
- ইউনেস্কোর নাম ব্যবহার করে টাকা তোলার অভিযোগ উঠেছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ইডি-র তরফে তল্লাশি চালানো হচ্ছে তাঁর কসবার বাড়িতে। কসবা-হাইল্যান্ড পার্ক সহ শহরের ১০ জায়গায় চলছে এই তল্লাশি অভিযান।
- বেপরোয়া লরির ধাক্কায় মৃত এক পথচারী। আহত আরও তিন। সোমবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়ায়।
- বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। দক্ষিণ মায়ানমার উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর আন্দামান সাগরে পৌঁছেছে। মঙ্গলবার ভোররাত থেকে সেটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোতে শুরু করেছে। বৃহস্পতিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছে সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
- রাস্তার উপর দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মেরে ছিটকে পড়েন ২ বাইক আরোহীর। পরক্ষণেই তাঁদের পিষে দিয়ে চলে যায় একটি ট্রাক। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন কার্তিক মণ্ডল (৪২) এবং মৃন্ময় মালাকার। সোমবার রাতে বর্ধমান থানার তেজগঞ্জ এলাকার এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
- বিশাল সোনা পাচার চক্রের পর্দাফাঁস করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলা এই চক্রের মূল পাণ্ডা-সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১০.৩৬ কোটি টাকা মূল্যের ৬.৬১ কেজি বিদেশি সোনা।
- মঙ্গলবার সকালে এশিয়ান গেমসের ট্র্যাপ শুটিং রেঞ্জে দেশকে গর্বিত করলেন ভারতীয় প্রমিলা ব্রিগেড। মহিলাদের ট্র্যাপ দলগত বিভাগে নিখুঁত লক্ষ্যভেদে রুপো নিজেদের নামে করলেন নীরু ধান্দা, আশিমা আহলাওয়াত এবং মনীষা কীর।

Be the first to comment