প্রতিবেদন: আজই কি জামিন পাবেন নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান? নাকি জেল থেকেই লড়তে হবে নির্বাচনে? জানতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। গত কয়েকদিন ধরে হাইকোর্টে ঝুলে রয়েছে তাঁর ভাগ্য। সোমবার মামলা উঠলেও কোনও নিষ্পত্তি হয়নি। মামলাটি শুনানির জন্য উঠলে সেটি আজ মঙ্গলবার রাখেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে সব ঠিক থাকলে আজ একটু পরেই শুনানি হবে। এর আগে গত ১৫ সেপ্টেম্বর নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান মনোনয়ন জমা দেন। গত ১৮ সেপ্টেম্বর তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন। সেই ঘোষণার কিছুক্ষণের মধ্যে ২০০৭ সালের পুরনো একটি মামলায় গ্রেপ্তার করা হয় মিলন প্রধানকে। আদালতের নির্দেশে আপাতত জেল হেফাজতে রয়েছেন মিলন। জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন মিলন। তবে সেখানে এখনও কোনও স্বস্তি মেলেনি কংগ্রেস প্রার্থীর। ভোটের আগে কি ছাড়া পাবেন নন্দীগ্রামের কং প্রার্থী মিলন, রাজ্য রাজনীতিতে এখন সেই চর্চাই চলছে।

Be the first to comment