Meeting of INDIA Alliance, সরগরম দিল্লি

Spread the love

রোজদিন ডেস্ক : 
দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক (Meeting of INDIA Alliance) নিয়ে আজ সরগরম দিল্লি। কংগ্রেস, সিপিএম-সহ বামপন্থী দলগুলি,মমতাপন্থী তৃণমূল প্রমুখ দলের শীর্ষ নেতারা এই বৈঠকে যোগ দিয়েছেন।তবে আপ, ডিএমকে এই বৈঠকে যোগ দেয়নি।

বহু আগে নীতিশ কুমার এই জোটে ছিলেন। পরে তিনি এনডিএ তে যোগ দেন। তিনি ইন্ডিয়া জোট ছাড়ায় তা অনেকটাই দুর্বল হয়েছে বলে কংগ্রেসের একাংশ মনে করে বলে সূত্রের খবর। এই বিষয়ে দলের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী ও প্রবীণ নেতা দিগ্বিজয় সিংহের মতান্তর প্রকাশ্যে এসেছে বলে জানা যায়। গতকাল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দিগ্বিজয় সিং জানান, নীতিশ কুমার-কে ইন্ডিয়া জোট ছাড়তে দেওয়া তাঁদের উচিত হয়নি। উনি জোটে থাকলে পরিস্থিতি অন্য রকম হোত। ২০২৪ এ লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে পারে না।

দলের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী অবশ্য তাঁর সঙ্গে একমত হননি বলে সূত্রের খবর। বরং তিনি বলেন, নীতিশ কুমার ঠিক সময়ে চলে গেছেন ভাল হয়েছে। উনি সব সময়ই শাসক (এনডিএ) জোটে যেতে চেয়েছিলেন। তিনি বিজেপির কথা মত চলছিলেন বলেও তিনি মনে করেন।
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে উদ্যোগ নিলেও পরে এনডিএ-তে চলে যান নীতিশ কুমার। এখন সাংসদ হয়ে সক্রিয় রাজনীতির অঙ্গনে তাঁকে খুব একটা বিচরণ করতে দেখা যায় না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*