Mamata Banerjee, ভিড় নেই তাঁর বাড়ির পুজোয়

Spread the love

রোজদিন ডেস্ক: গত কয়েক বছর ধরে তাঁর বাড়ির পুজো নজর কাড়ত সব মহলের। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির কালীপুজো য় যাওয়ার জন্য পা বাড়িয়ে থাকতেন শিল্পপতি, আমলা, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন মহলের মানুষজন।।
ক্ষমতা হারানোর পর রবিবার তাঁর বাড়ির প্রথম কালী পুজোয় আগের সেই ছবি ও উধাও। প্রতিবারের মত এইদিন ও নিজের হাতে মায়ের ভোগ রান্না করেছেন তিনি, পুজোর আয়োজনে ও কোন হেরফের নেই। শুধু নেই তাঁর বাড়ির আগের সেই চেনা ছবি।

আসেন নি তাঁর প্রিয় ববি ফিরহাদ হাকিম,অরূপ বিশ্বাস সহ বহু অনুগামীরা। ছিলেন না সব মহলের বহু তারকাই।
সস্ত্রীক অভিষেক ব্যানার্জি, শোভনদেব চ্যাটার্জি, বিমান ব্যানার্জি,, কুণাল ঘোষ, প্রতিমা মন্ডল প্রমুখ তাঁর একান্ত অনুগামীরা উপস্থিত ছিলেন সেখানে।
শনিবার অভিষেকের জন্মদিন উপলক্ষে রাস্তা আটকানোর অভিযোগে দিনভর উত্তাপ ছিল ওই এলাকায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিষেক ব্যানার্জির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলে প্রকাশ্যে জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এই নিয়ে সিপি এম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য র নেপথ্যে কি এখন ও বিজেপি র শীর্ষ নেতৃত্ব র সঙ্গে তাঁর বোঝাপড়ার ইঙ্গিত মেলে বলে প্রশ্ন তোলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*