রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর প্রথম কালীপুজো ও দীপাবলি তিনি পালন করলেন হিঙ্গলগঞ্জে সীমান্ত রক্ষী বাহিনীর ( বি এস এফ) জওয়ান দের সঙ্গে। পুজোর দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে কাছে পেয়ে খুশি জওয়ান রা ও। সীমান্তে অনুপ্রবেশ বন্ধে পুলিশ,- বিএস এফ সমন্বয়ে বিশেষ গুরুত্ব দেন। অনুপ্রবেশ কারী দের তীব্র আক্রমণ শানিয়ে বলেন,রাজ্যে এদের জায়গা নেই।। ইছামতী নদীতে স্পিড বোটে উঠে বেশ কিছুটা দেখে তাঁর মন্তব্য, বাংলাদেশিরা ওত পেতে আছে এপারে আসার জন্য। তা আর হবে না।
হিঙ্গলগঞ্জ থানার কালীপুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এর আগে নন্দীগ্রামেও যান তিনি। সেখানে থানার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
প্রসঙ্গত প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চলে সেনা জওয়ান দের সঙ্গে দীপাবলি পালন করেন। এইদিন ও তার ব্যতিক্রম হয় নি। তাঁর ভাবশিষ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর পদাঙ্ক অনুসরণ করে হিঙ্গলগঞ্জে বি এস এফ জওয়ানদের সঙ্গে কালীপুজো ও দীপাবলি পালন করলেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment