রোজদিন ডেস্ক :
দিল্লির কাছে নাংলি বিহারে খোলা ম্যানহোলে তলিয়ে গেল চার বছরের শিশু। এই ঘটনায় এলাকায় তীব্র উদ্বেগ ও চাঞ্চল্য দেখা দিয়েছে। ছোট্ট ইমরানের খোঁজে দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, মায়ের সঙ্গে খেলছিল শিশুটি। আচমকাই মুখ খোলা ম্যানহোলের কাছে গিয়ে অসাবধানতাবশত সে পড়ে যায়।
এখন অবধি তার খোঁজ মেলেনি। পরিবার সহ এলাকার মানুষ ছোট্ট ইমরানের উদ্ধারের জন্য চরম উদ্বেগে অপেক্ষা করছেন।
ঘন বসতিপূর্ণ এলাকায় মুখ খোলা ম্যানহোল থাকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

Be the first to comment