Rahul Gandhi, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিশ্বের পড়ুয়াদের আন্দোলন নিয়ে বক্তব্য রাখবেন

Spread the love

রোজদিন ডেস্ক : 

কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া, শিকাগো বিশ্ববিদ্যালয়ে বিশ্বের পড়ুয়াদের আন্দোলন নিয়ে বক্তব্য রাখবেন।
জাতীয় কংগ্রেসের আন্তর্জাতিক প্রধান স্যাম পিত্রোদা আজ এই কথা জানান।
রাহুল গান্ধী বিদেশে গিয়ে দেশের বদনাম করেন বলে বিজেপির অভিযোগ। এই বিষয়ে বিজেপিকে তোপ দেগে স্যাম পিত্রোদা বলেন, এইসবই বাজে কথা, মিথ্যা কথা। এই সব কাউকে সমালোচনার প্রশ্ন নয়, এটি যা দেখা যায়, সেই কথা তুলে ধরার প্রশ্ন।
আগামী সপ্তাহে রাহুল গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ুয়াদের সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে পড়ুয়াদের আন্দোলন নিয়ে আলোচনা করবেন।ভারতে, গণতন্ত্রে এর কেমন প্রভাব, তাদের শিক্ষা, কর্মসংস্থান, অর্থ ও পরিবেশ,সংক্রান্ত দাবিগুলি নিয়ে ১৭ নভেম্বর কথা বলবেন। যথা সময়ে তা সম্প্রচারিত হবে বলে স্যাম পিত্রোদা জানান।
১৮ নভেম্বর রাহুল গান্ধী শিকাগো বিশ্ববিদ্যালয়ে জিওরাজনীতি নিয়ে বিশিষ্ট অধ্যাপক রবার্ট পেপ এর সঙ্গে কথা বলবেন। মধ্য প্রাচ্য, ইরান যুদ্ধ ইত্যাদি সম্পর্কে তাঁর ধারণা ইত্যাদি নিয়ে তাঁরা কথা বলবেন।
এখন অবধি রাহুল গান্ধীর মার্কিন যুক্তরাষ্ট্রে এই কর্মসূচি আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*