রোজদিন ডেস্ক :
বিশিষ্ট চিত্রগ্রাহক হীরক সেনের (৭১) আজ সকালে জীবনাবসান হয়েছে।
সত্যজিৎ রায়, তাঁর পুত্র সন্দীপ রায়ের সঙ্গে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। আলোকচিত্র ক্ষেত্রে কিংবদন্তি এই চিত্রগ্রাহকের প্রয়াণে রাজ্যের শিল্প, সংস্কৃতি মহলে গভীর শোকের ছায়া নেমেছে। তাঁর হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা ছিল।
সত্যজিৎ রায়ের জন অরণ্য , সোনার কেল্লায় তিনি চিত্রগ্রাহক ছিলেন। সন্দীপ রায়ের বন্ধু হিসাবে তিনি ওঁদের সঙ্গে বহু কাজ করেছেন। ওঁদের পরিবারের সঙ্গে ও তাঁর হৃদ্য সম্পর্ক ছিল। সত্যজিৎ রায় ও নিমাই ঘোষের সহকারী হিসাবে তিনি প্রথমে কাজ শুরু করেছিলেন, এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।
ছবি কি ভাবে, কোন দিক দিয়ে তুলতে হবে এই বিষয়ে তাঁর অপরিসীম দক্ষতা, অসামান্য অন্তর্দৃষ্টি ছিল।
অসুস্থ সত্যজিৎ রায়কে যখন হাসপাতালে অস্কার পুরস্কার দেওয়া হোল, হীরক সেন সেখানেও উপস্থিত ছিলেন। ইংরেজি সহ বিভিন্ন ভাষার ছবিতেও তিনি কাজ করেছেন।
তাঁর প্রয়াণে আলোকচিত্র সহ শিল্প, সংস্কৃতি মহলে অপরিসীম শুন্যতা সৃষ্টি হোল বলে তাঁর অনুরাগীরা মনে করেন।

Be the first to comment