Puri Accident, ট্রাকের পিছনে বাসের ধাক্কা, রাজ্যের ১৬ জন পুণ্যার্থী আহত, ৪ জন আশঙ্কাজনক

Spread the love

রোজদিন ডেস্ক : 

পুরীতে জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় এই রাজ্যের ষোল জন পুণ্যার্থী আহত হয়েছেন, চার জনের অবস্থা আশঙ্কাজনক। আজ ভোরে ওড়িশার জাজপুরের বড়চানা ওভার ব্রিজের কাছে যাত্রীবাহী বাসটি একটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা হয়। বাসে পঞ্চান্ন জন যাত্রী ছিলেন।।পাঁচ জন মহিলা সহ ষোল জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।। গুরুতর আহত চার জনকে কটকের মেডিকেল কলেজে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে প্রকাশ, বাসটি মেদিনীপুর থেকে পুরীর দিকে দ্রুত গতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বড়চানা ওভারব্রিজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। বাসের সামনের অংশ দুমড়ে, মুচড়ে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে পুলিশ, দমকল দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটি পুলিশ বাজেয়াপ্ত করে তদন্ত করছে।

পশ্চিম মেদিনীপুর থেকে “মা পদ্মা ” নামের পুণ্যার্থী বোঝাই বেসরকারি বাসটি পুরীর জগন্নাথ মন্দির দর্শনে যাচ্ছিল। বাসের চালক ও গুরুতর আহত বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*