Son of Hemanta Mukherjee, অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জির স্বামী জয়ন্তর জীবনাবসান

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রয়াত সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এর পুত্র, অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জির স্বামী প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায় এর জীবনাবসান হয়েছে। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, বৃহস্পতিবার মুম্বাই-এ তিনি শেষ নিশ্বাস ফেলেন। বয়েস হয়েছিল ৭৯। তাঁদের কন্যা মেঘা মুখোপাধ্যায় জানান, কিছুদিন আগে অসুস্থ তার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন জয়ন্ত মুখোপাধ্যায়। গত সপ্তাহে ধনতেরাসের দিন বাড়ি ফেরেন। আস্তে আস্তে সুস্থ হচ্ছিলেন, তবে ফুসফুসের সংক্রমণ, সঙ্গে টাইফয়েডও হয়েছিল তাঁর।
কোন তীব্র যন্ত্রণা, কষ্ট ছাড়া তিনি শান্তিতে প্রয়াত হন বলে পরিবার জানিয়েছে।
প্রখ্যাত সঙ্গীতশিল্পী পিতা ও বোন, বিখ্যাত অভিনেত্রী স্ত্রী থাকলেও বরাবর প্রচারের আলো থেকে দূরে থেকেছেন জয়ন্ত মুখোপাধ্যায়। তবে একাধিক ছবি প্রযোজনা করেছেন। মৌসুমী ও তাঁর দুই কন্যা সন্তান। বড় মেয়ে পায়েল মাত্র ৪৫ বছর বয়েসে ২০২৯ সালে প্রয়াত হন। প্রথম সন্তানের অকাল মৃত্যুর শোক সহ্য করেছেন দম্পতি।
এবার স্বামী জয়ন্তও চলে গেলেন। মৌসুমী চ্যাটার্জির এই শোকের সময় বলিউড, টলিউডের অনেকেই গভীর শোক ব্যক্ত করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*