১০টা

Spread the love
  1. ২১ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় আসতে পারেন। রেলের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি।
  2. শুক্রবার বিকাল ৫টা নাগাদ চন্দননগরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কুটির মাঠে হেলিকপ্টারে নেমে গাড়ি করে চাউলপট্টিতে পৌঁছন। সেখানে আদিমা জগদ্ধাত্রী পুজোয় পুজো দেন। পুজো কমিটির তরফে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি বলেন, ‘আগের থেকে দুর্গাপুজো-কালীপুজো অনেক বেড়েছে। পুজোর জন্য কাউকে এখন কোর্টে ছুটতে হয় না।’
  3. আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার  ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে ৬০ হাজার টাকা। আবাসের টাকা নিয়ে যাতে কোনওভাবেই দুর্নীতি না হয়, সে বিষয়ে কড়া বার্তা দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী।
  4. পাশাপাশি বাড়ি বানাতে গিয়ে উপভোক্তাদের যাতে পণ্য সামগ্রী কিনতে কোনও সমস্যা না হয়, তারও দায়িত্ব দিলেন জেলার প্রশাসনিক আধিকারিকদের ওপর। সস্তায় বালি ও ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ প্রকল্পে যুক্ত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
  5.  রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী বছর, ২০২৭ সালের ১৬ জানুয়ারি। এই কথা ঘোষণা করল নির্বাচন কমিশন।  দেশের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন বা স্পেশাল সামারি রিভিশনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
  6. কমিশনের নির্দেশিকা অনুযায়ী, আগামী বছরের ১ জানুয়ারিকে যোগ্যতা নির্ধারণের দিন ধরে এই সংশোধন প্রক্রিয়া চলবে। সবশেষে ৪ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। এই রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন হল ১৬ জানুয়ারি। পাশাপাশি ২০২৭ সালের ১ এপ্রিল, ১ জুলাই ও ১ অক্টোবর যাঁরা ভোটার হওয়ার যোগ্য হবেন, তাঁদের কাছ থেকেও আগাম আবেদন নেওয়া হবে।
  7. আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ খুনের মামলায় সোমনাথ দে জামিনের আর্জি খারিজ। ২৭ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ।
  8. দরজা খুলতেই পাওয়া যায় গ্যাসের গন্ধ। পাশাপাশি, দু’টি ঘর থেকে উদ্ধার বাবা ও ছেলের মৃতদেহ। শুক্রবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনা দমদমের শেঠবাগান এলাকায়। মৃত দু’জনের নাম তপনকুমার চট্টোপাধ্যায় (৭২) এবং তাঁর ছেলে এম ডি হোসেন ওরফে সূর্য (২২)।
  9. হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম নেতা ইমতিয়াজ আহমেদ। তাঁর অভিযোগ, বিজেপির পক্ষ থেকে হাওড়া পুরসভার ওয়ার্ডগুলির পুনর্বিন্যাস নির্ধারিত আইন ও নিয়মকানুন মেনে না করেই করার চেষ্টা চলছে।
  10. অসমের গোলাঘাটে কাজিরাঙা এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে শুক্রবার দুপুরে ট্রাভেলার ও কন্টেনার ট্রাকের সংঘর্ষে মৃত কমপক্ষে ১০ জন। পুলিশ জানিয়েছে, কন্টেনার ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর কর্নাটকের। ট্রাভেলার গাড়়িতে যাঁরা ছিলেন তাঁরা অধিকাংশ কলেজ পড়ুয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*