Delhi, পোশাকের দোকানের ট্রায়াল রুমে তরুণীর দেহ উদ্ধার

Spread the love

রোজদিন ডেস্ক :

দিল্লির মোতিনগরে পোশাকের দোকানের ট্রায়াল রুমে তরুণী কর্মীর দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। শনিবার রাতে দোকান বন্ধ করার সময় ট্রায়াল রুমের নীচে রক্ত গড়িয়ে আসতে দেখে আতঙ্কে চিৎকার করেন এক কর্মী। খবর যায় পুলিশে। রক্তাক্ত অবস্থায় ওই দোকানের ই তরুণী কর্মী শবনমের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে প্রকাশ, রাত আটটা নাগাদ শবনম সব গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন।।ওই সময় এক যুবক দোকানে এসে তাঁকে ডেকে নিয়ে যান। ট্রায়াল রুমে ঢুকে ধারালো অস্ত্রে তরুণীর গলার নলি কেটে সবার অলক্ষ্যে বেরিয়ে যান।।

পরে দোকান বন্ধের সময় এই ভয়ঙ্কর ঘটনা সামনে এলে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। অন্য কর্মীরা আগে কিছু না জানলেও পরে সি সি টি ভি তে পুলিশ ওই যুবক ও শবনম কে কথা বলে ট্রায়াল রুমের দিকে যেতে দেখে।

পুলিশের অনুমান, ওই যুবক ই শবনম কে হত্যা করে উধাও হয়। তার খোঁজে তল্লাশি চলছে। নিহত তরুণী র সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক ছিল।। সম্পর্কের টানাপোড়েনে এই নৃশংস হত্যা কিনা পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*