Rajasthan, রেললাইনে বিস্ফোরণ, পঞ্জাব থেকে তরুণী সহ ধৃত দুই

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজস্থানে গত ৩ নভেম্বর ভারত – পাক সীমান্তে রেলপথে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এই ঘটনায় জড়িত সন্দেহে পঞ্জাব থেকে এক তরুণী সহ দুজন কে গ্রেফতার করা হোল।

রাজস্থানের সন্ত্রাস দমন শাখা, শ্রীগঙ্গানগর থানার পুলিশ ও পঞ্জাব পুলিশ যৌথ অভিযান করে মহকদীপ কৌর ও দেবেন্দ্র সিংহ কে গ্রেফতার করেছে। ধৃত তরুণী মহকদীপের সঙ্গে পাকিস্তানের দুই দালালের যোগাযোগ আছে বলে দাবি পুলিশের। সূত্রে র খবর, চাচা ও শাহ নামে পরিচিত দুই দালাল তাঁকে প্রেমের ফাঁদে ফেলে ও টাকা দিয়ে এই কাজ করায়। পাক গুপ্ত চর সংস্থা আই এস আই ও এর নেপথ্যে আছে বলে দাবি পুলিশের।

মহকদীপের স্বামী মাদক মামলায় অভিযুক্ত হয়ে জেলে। তিনি একাই থাকেন। পুলিশ তাঁর কাছে দুটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, নগদ ৩০ হাজার টাকা ও উদ্ধার করেছে।

অপর ধৃত দেবেন্দ্র সিং এর সঙ্গে বিস্ফোরণের ভূমিকা কি ছিল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এই বিষয়ে আরও তিন জনকে আটক করেছে। তাঁরা মহকদীপ কে যাতায়াত সহ নানা ভাবে সহায়তা করতেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*