PM :৫০ কোটি মানুষ চরম দারিদ্র্য মুক্ত, মাওবাদী কার্যকলাপ নির্মূল, বিরসা মুন্ডার জন্মদিনে দাবি করলেন

Spread the love

রোজদিন ডেস্ক : 
তাঁর কার্যকালে দেশে ৫০ কোটি মানুষ চরম দারিদ্র্য থেকে মুক্ত হয়েছেন। নির্মূল হয়েছে মাওবাদী কার্যকলাপও। আজ মহারাষ্ট্র র গড়চিরৌলিতে বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দাবি করেন। ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রেখে তাঁর দাবি, বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে প্রকাশ, গত ১২/১৩ বছরে ভারতের ৫০ কোটি মানুষ চরম দারিদ্র্য সীমার ওপরে উঠে এসেছেন। হিসাব মত এটি তাঁর কার্যকাল।
এই সাফল্যের নেপথ্যে শুধু কেন্দ্রীয় সরকারের জন কল্যাণমূলক নীতিই না, সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।
মূলত আদিবাসী, জনজাতিরাই এতে উপকৃত বলে ইঙ্গিত দেন তিনি। তাঁদের জন্য কেন্দ্রীয় সরকারের একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের উল্লেখ করেন।
মাওবাদী দের নির্মুল করা নিয়ে প্রধানমন্ত্রীর দাবি, তাঁদের সরকার প্রথম থেকেই এই বিষয়ে কঠোর নীতি নিয়েছেন। চরম বামপন্থী কার্যকলাপে আদিবাসীরা সব থেকে ভুক্তভোগী জানিয়ে তিনি বলেন,২০১৪ সালে দেশের অন্তত ১২৫ টি গ্রাম এই সমস্যায় জর্জরিত ছিল। বহু প্রাণহানি, ক্ষয়ক্ষতি হয়েছে। আগের কংগ্রেস সরকারকে নিশানা করে তাঁর দাবি, ওরা আদিবাসীদের জন্য কিছুই করেনি।

এখন মাওবাদ শেষ, ক্ষতিগ্রস্তরাও শিক্ষা, চাকরির সুযোগ পাচ্ছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত দেশে ২০২১ সাল থেকে বিরসা মুন্ডার জন্মদিনে জনজাতীয় গৌরব দিবস পালিত হচ্ছে।
মহারাষ্ট্র এ আজ এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*