Fifth Encounter! শান্তিনিকেতনে পুলিশের গুলিতে নিহত রতন শেখ! বাতাসা খাওয়াবে? বললেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :
গতকালই কুখ্যাত দুষ্কৃতি রতন শেখের ছোঁড়া গুলিতে আহত পুলিশ কর্মী বিশ্বজিৎ দাসকে দেখতে গিয়ে অপরাধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, আজ পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয় রতন শেখ। তাঁকে নিয়ে রাজ্যে পালাবদলের পর পঞ্চম এনকাউন্টারে প্রাণ হারালেন অভিযুক্ত।

পুলিশকে আক্রমণ করলে তিনি যে কড়া ব্যবস্থা নেবেন, প্রথম থেকেই তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজও তিনি বলেন, পুলিশকে (রতন শেখ) গুলি করার চেষ্টা করেছিল। পুলিশকে গুলি করতে এলে তাকে কি পুলিশ বাতাসা খাওয়াবে? রাজ্যে অপরাধীদের কোন জায়গা নেই বলে আজ ফের জানান তিনি। বলেন, এখানে খুনি, ধর্ষকদের কোন জায়গা নেই। গুন্ডারা সব বাংলাদেশে পালাক বলেও হুঙ্কার দেন। পুলিশ কি অপরাধীদের ওপর পুষ্প বৃষ্টি করবে বলে মন্তব্য করেন।
ছট পুজোর উৎসব মুখরিত রাজ্যে ফের এনকাউন্টারে অভিযুক্ত নিহত হওয়ার ঘটনায় বিভিন্ন মহলে উদ্বেগ, প্রশ্নচিহ্ন দেখা দেয়।
বীরভূমের নানুরের বাসিন্দা রতন শেখের বিরুদ্ধে বহুদিন ধরেই চুরি, ডাকাতি-সহ নানা অভিযোগ আছে। জেল থেকে ছাড়া পাওয়ার পর তাঁকে ফের পুলিশ ধরতে গেলে গত ১৩ নভেম্বর তিনি গুলি করে উধাও হন। রতন শেখের ছোঁড়া গুলিতে আহত হন পুলিশ কর্মী বিশ্বজিৎ দাস। যা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, দুদিন গা ঢাকা দিয়ে থাকার পর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রতন শেখকে ধরতে যায়। পুলিশকে দেখে তিনি ফের গুলি ছোঁড়েন। জনবহুল এলাকায় এই গুলিতে যে কেউ আহত হতে পারতেন। পুলিশ পালটা গুলি চালালে রতন শেখের প্রাণ যায়।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। গতকালই মুখ্যমন্ত্রী অভিযুক্ত রতন শেখ তৃণমূলের হয়ে বহু অপরাধ করত বলে তোপ দেগেছিলেন। তাকে কুখ্যাত অপরাধী বলেও জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*