রোজদিন ডেস্ক: তিনি এলাকার দীর্ঘ দিনের সাংসদ। এক সময়ের জনপ্রিয় নেত্রী। আজ টালিগঞ্জে ছট পুজোর ব্যবস্থাপনা দেখতে গিয়ে হেনস্থার মুখে পড়লেন সাবেক তৃণমূল, বর্তমানে এন সি পি আই সাংসদ মালা রায়।
একটি মাঠে এই সব সরেজমিনে তিনি দেখতে যাওয়া মাত্র মহিলা সহ স্থানীয় একদল মানুষ রে রে করে তেড়ে আসেন।। ওঠে চোর চোর ধ্বনি ও।
মালা রায় তা উপেক্ষা করে একটি চেয়ারে বসে পড়েন। তখন ও তাঁকে নিশানা করে বিক্ষোভ চলতেই থাকে।
পালটা সুর চড়ান মালা রায়ের সঙ্গীরাও।
ক্ষুব্ধ মালা রায় বলেন, তিনি বরাবর এখানে ছট পুজোর ব্যবস্থাপনা দেখতে আসেন।। এই মাঠ তিনি ই ( বামেদের!) দখল মুক্ত করেছেন।।এখন বিজেপির কিছু মানুষ তাঁর বদনাম করছেন। মুখ্যমন্ত্রী তাঁদের আগের দলে দশ বছর ছিলেন। কে চোর, আর কে চোর নয় উনি ভাল করেই জানেন বলে জানিয়ে দেন।

Be the first to comment