CM, ঝাড়্গ্রামে আর কাঁচাবাড়ি থাকবে না, মিলবে চাকরি, জমির অধিকার, তোপ প্রাক্তন কেও

Spread the love

রোজদিন ডেস্ক: জনজাতি অধ্যুষিত ঝাড়্গ্রামে আর একটি ও কাঁচা বাড়ি থাকবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ঘোষণা করেন। বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে জনজাতি গৌরব দিবসে তিনি ঝাড়্গ্রামে যান।
প্রাক্তন মুখ্যমন্ত্রী কে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, উনি হাতে গ্লাভস পরে ছবি তোলার জন্য আদিবাসীদের সঙ্গে নাচ গান করতেন। রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্মু কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বোচ্চ সম্মান দিয়েছেন।। কিন্তু ওঁকে ভোট দেয় নি তৃণমূল। কারা শত্রু তা ভাল ভাবেই আদিবাসীরা জানেন।
মুখ্যমন্ত্রী র দাবি, তাঁর মন্ত্রিসভায় সব থেকে বেশি আদিবাসী মন্ত্রী আছেন। এক এক করে তাঁদের নাম ও বলেন তিনি।
প্রাক্তন সরকার দেদার ভূয়ো এস সি শংসাপত্র ও দিত বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

এখানে আসার আগেই ৭৩ টি ভূয়ো শংসাপত্র চিহ্নিত হয়েছে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন,তা বাতিল করা হয়েছে। দৃঢভাবে বলেন, একটি ও ভূয়ো শংসাপত্র দিতে দেবেন না।
দেওয়া হবে জমির অধিকার ও। এইদিন রাজ্যে ৮ হাজার মাঝি বাবাকে সংবর্ধনা জানানো হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।
আকাশপথে ঝাড়্গ্রাম যাওয়ার সময় প্রচুর কাঁচা বাড়ি, টিন, টালির বাড়ি দেখেছেন মুখ্যমন্ত্রী। আগামী তে সেখানে এই রকম একটি ও এমন বাড়ি থাকবে না বলে ঘোষণা করেন।।
এইদিন ওই জেলার জন্য রাস্তা, সেতু সহ এক ঝাঁক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*