রোজদিন ডেস্ক: রাহুল গান্ধীর বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে দেশের সম্মানহানির অভিযোগ আনলেন স্বরাস্ট্র মন্ত্রী অমিত শাহ। রবিবার রাহুল গান্ধীকে নিশানা করে তিনি বলেন,কংগ্রেসের যুবরাজ ভারত সম্মেলন নামে এক আলোচনা সভায় অংশ নিয়ে দেশকে অসম্মান করেছেন। ওঁর বোঝা উচিত, আন্তর্জাতিক মঞ্চে দেশের অসম্মান করলে কোনদিন আর ক্ষমতায় আসা হবে না।
উল্লেখ্য , ওই সম্মেলনে রাহুল গান্ধী ২০১৪ থেকে ২০২৪ অবধি নির্বাচনে অসঙ্গতি র কথা বলেন। দেশে গণতন্ত্র নিয়েও প্রশ্ন তোলেন।
এইদিন অমিত শাহ তোপ দেগে বলেন, কংগ্রেস কে আরও ত্রিশ বছর ক্ষমতার বাইরে থাকতে হতে পারে।
ওই মঞ্চে প্রধানমন্ত্রী র সমালোচনা করার জন্য ও অমিত শাহ রাহুল গান্ধী কে নিশানা করেন।
বলেন,দেশ চায় উনি মাঠে নেমে গ্রামগুলি ঘুরে দেখুন,
মানুষের চিন্তা, উদ্বেগ বোঝার চেষ্টা করুন। কিন্তু কদিন বাদেই রাহুল গান্ধী বিদেশ চলে যাবেন বলে কটাক্ষ করেন তিনি।

Be the first to comment