রোজদিন ডেস্ক: জাতীয় কংগ্রেস নেতৃত্ব আগামী ২৬ নভেম্বর সারা দেশে “সংবিধান রক্ষা ”
দিবস পালন ও নাম বাদ যাওয়া ভোটারদের চিহ্নিত করতে বুথ ভিত্তিক প্রচার অভিযান করার ডাক দিয়েছেন।
“ভোট চুরি ” র বিরুদ্ধে দলের প্রচার অভিযানের অঙ্গ হিসাবে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
রবিবার দলের জাতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশিকা সব প্রদেশ কংগ্রেস সভাপতি,
সিনিয়র কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
সূত্রের খবর, আগামী ২৫,২৬ নভেম্বরের “দিল্লি চলো ”
কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। এর পরিবর্তে সব প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কে ২৬ নভেম্বর রাজ্যের সদর দফতরে মিছিল, সমাবেশের আয়োজন করতে বলা হয়েছে।
জেলা স্তরের কংগ্রেস নেতাদের ও বৈঠক করতে, তৃণমূল স্তরের কর্মীদের ২২ নভেম্বরের মধ্যে ভোট রক্ষায় প্রশিক্ষণ, ভোট রক্ষক নিয়োগ ইত্যাদি কর্মসূচি নিতে বলা হয়েছে।
ভোট বাঁচাও, দেশ বাঁচাও নিয়ে গ্রাম স্তরে ও ২৯ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর অবধি প্রচার চলবে।
২৬ নভেম্বরের মিছিল মহাত্মা গান্ধী বা বি আর আম্বেদকরের মূর্তির সামনে থেকে আরম্ভ করার কথা বলা হয়েছে। সব কর্মসূচি ই ছবি
সহ দল ও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।

Be the first to comment