CM, নাম না করে রাজ ঠাকরের সমালোচনা, ছট পুজো সনাতনী ঐতিহ্য, শুধু হিন্দি ভাষীদের নয়

Spread the love

রোজদিন ডেস্ক: উত্তর ভারতের জনপ্রিয় ছট পুজো কে শুধু হিন্দি ভাষীদের মধ্যে সীমিত না, তা সনাতনী ঐতিহ্য বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার জানান।।পশ্চিম বঙ্গে এক কোটি র বেশি মানুষ ছট পুজো উদযাপন করেছেন জানিয়ে তিনি বলেন,ছট, গণেশ, রাম নবমী ইত্যাদি উৎসব সব ভারতীয় র, এই নিয়ে আঞ্চলিক বিভাজন করা উচিত নয়।
মহারাষ্ট্র নব নির্মাণ সেনা ( এম এন এস) প্রধান রাজ ঠাকরের ছট নিয়ে মন্তব্য র প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী র এই মন্তব্য।
এক ই মত পোষণ করেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান, জন সুরাজ পার্টি র প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর ও।
সূত্রের খবর,ছট পুজো উপলক্ষে মুম্বাই এর কয়েকটি রেল স্টেশনে ভোজপুরী গান বাজানোর সমালোচনা করে রাজ ঠাকরে মন্তব্য করেন, উত্তর প্রদেশের আসন্ন বিধান সভা নির্বাচনের কথা মাথায় রেখে মহারাষ্ট্র র বিজেপি নেতৃত্বাধীন সরকার সাংস্কৃতিক উন্মাদনা সৃষ্টির প্রয়াস নিয়েছে। কয়েক জায়গায় এম এন এস এই গান জোর করে বন্ধ করার ও চেষ্টা করে।
পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ধরনের মানসিকতার সমালোচনা করে একে সঙ্কীর্ণ, রক্ষণশীল বলে মনে করেন।।
কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান, জন সুরাজ পার্টি প্রধান প্রশান্ত কিশোর ও পৃথকভাবে রাজ ঠাকরের মন্তব্য র বিরোধিতা করেছেন।
তাঁদের সবার ই মূল কথা, উৎসবের কোন নির্দিষ্ট সীমানা হয় না, তা সারা দেশের, সব নাগরিকের ই, এই নিয়ে আঞ্চলিক, রাজনৈতিক বিভাজনের তাঁরা বিরোধী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*