আরও ১২

Spread the love
  1. আত্মরক্ষার স্বার্থেই গুলি চালাতে বাধ্য হয়েছিল পুলিশ, রতন শেখের এনকাউন্টারে মৃত্যু নিয়ে সাফাই পুলিশের।
  2. সোমবার সংবাদ মাধ্যমের সামনে গোটা ঘটনার বর্ণনা দিলেন বীরভূমের এসপি বিদিত রাজ বুন্দেশ।
  3. বীরভূমে এনকাউন্টারের তদন্ত করবে সিআইডি, নির্দেশ প্রশাসনের।
  4. আজ সোমবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হবে এনকাউন্টারে মৃত রতন শেখের। ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক টিম।
  5. এবার বড় সমস্যায় পড়ে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। আচমকা সাসপেন্ড হল তাদের এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট।
  6. অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার নেপথ্যে কালীঘাট তৃণমূলের হাত দেখছে ঋতব্রত শিবির।
  7. বিজেপি না জিতলে ভালো হত, বিধায়ক রত্নার মন্তব্যে শোরগোল দলে, মুখ খুলে পালটা দিলেন দুই মন্ত্রী দিলীপ ঘোষ ও অর্জুন সিং।
  8. বিপক্ষে জমাই পড়ল না কোনও মনোনয়ন, ফের আইসিসি-র চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ। থাকবেন আরও ২ বছর।
  9. বড় সম্মানের, প্রতিক্রিয়া শাহের। ক্রিকেট দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়াই লক্ষ্য, বললেন জয়।
  10. বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, পরিণত হতে পারে ঘুর্ণিঝড়ে। এবারও অন্ধ্র প্রদেশে তা আছড়ে পড়বে পারে, বলছে হাওয়া অফিস।
  11. এর প্রভাবে এই রাজ্যেও ঝড়বৃষ্টির আশঙ্কা। বুধবার থেকেই রাজ্যের একাধিক জেলায় প্রতিকূল আবহাওয়া দেখা দিতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি সতর্কতা।
  12. আজ ফিলিপন্সের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিতে তাঁর এই সফর। আগামী বুধবার পর্যন্ত ম্যানিলায় থাকবেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*