রোজদিন ডেস্ক :
বাংলাদেশের কারাবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস কে ঢাকা সংশোধনাগারে নিয়ে আসা নিয়ে উদ্বিগ্ন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কেন তাঁকে ওখানে নিয়ে আসা হয়েছে তার কোন সদুত্তর ও প্রশাসনের কাছে মেলেনি। কেন্দ্রকে নিশানা করে অধীর চৌধুরী বলেন, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রক নীরব কেন!
দীর্ঘদিন চট্টগ্রাম সংশোধনাগারে থাকার পর অতি সম্প্রতি তাঁকে আচমকাই ঢাকা সংশোধনাগারে নিয়ে আসা হয়েছে। এখানে তাঁর খাওয়া দাওয়া সহ নানা বিষয়ে অসুবিধার কথা শোনা যাচ্ছে। এই সব নিয়েও উদ্বেগ ব্যক্ত করেন অধীর চৌধুরী।

Be the first to comment